ডাউনলোড হোক দ্রুত, গোছানো আর ঝামেলাহীন
একটা ফাইলকে একসাথে অনেক অংশে নামিয়ে স্পিড বাড়ায়। ব্রাউজারের ডাউনলোড নিজে ধরে, ভিডিও, প্লেলিস্ট আর টরেন্টও নামায়।
ডাউনলোডের আগে ৩টি ছোট কাজ দেখে নিন, তাহলে ইনস্টলে কোনো সমস্যা হবে না।
ডাউনলোড ও ইনস্টলের আগে জরুরি জেনে নিন
নতুন সফটওয়্যারে একটা সাধারণ ঝামেলা হয়, নাম ফলস পজিটিভ। নিচে একদম সহজ করে বুঝিয়ে দিলাম।
অ্যান্টিভাইরাস সাময়িক বন্ধ রাখুন
শুধু ইনস্টল করার সময়টুকুর জন্য।
শেষ পেজে “Finish” চাপবেন না
উইন্ডো খোলা রেখে অ্যাপের ফোল্ডারটি অ্যান্টিভাইরাসের “অনুমোদিত তালিকায়” যোগ করুন।
সুরক্ষা চালু করে তারপর Finish
অ্যান্টিভাইরাস আবার চালু করে তারপর “Finish” চাপুন।
VnA একটা নতুন ও কম পরিচিত সফটওয়্যার। অ্যান্টিভাইরাস কোনো সফটওয়্যারকে ভরসা করে মূলত কতজন সেটা ব্যবহার করছে তা দেখে। তার ওপর ডাউনলোড ম্যানেজার ব্রাউজারের ডাউনলোড ধরে, একসাথে অনেক কানেকশন খোলে আর ব্রাউজারে এক্সটেনশন বসায়। এই কাজগুলো ক্ষতিকর প্রোগ্রামও করে, তাই অ্যান্টিভাইরাস ভুল করে সন্দেহ করে। এটাই ফলস পজিটিভ।
ইনস্টলের মাঝখানে অ্যান্টিভাইরাস কোনো ফাইল সরিয়ে ফেললে অ্যাপ অর্ধেক ইনস্টল হয়ে ভেঙে যায়। তাই মাত্র কয়েক মিনিটের জন্য সুরক্ষা বন্ধ রাখতে বলছি। অ্যাপের ফোল্ডার অনুমোদিত তালিকায় যোগ করে সুরক্ষা আবার চালু করলে বাকি সবকিছুর জন্য আপনার পিসি আগের মতোই সুরক্ষিত থাকবে।
ধাপে ধাপে ইনস্টল গাইড
আপনার Windows কোনটা? Start → Settings → System → About দেখুন। “Windows 11” লেখা থাকলে Windows 11 ট্যাব বেছে নিন।
কোথাও আটকে গেলে
তিন ধাপেই শুরু
জটিল সেটআপ নেই।
ইনস্টল করুন
Setup ফাইল নামিয়ে চালান। ব্রাউজারে এক্সটেনশনও চালু হয়ে যায়।
লিংক দিন
লিংক কপি করুন বা ব্রাউজারে ভিডিওর উপরের বাটন চাপুন।
কোয়ালিটি বেছে নামান
ফাইল নিজে সঠিক ফোল্ডারে সাজানো হয়ে যায়।
সব ফিচার, এক জায়গায়
বিভাগ বেছে দেখুন কী কী পাবেন।
Version 1.3.7-এ নতুন কী
সবচেয়ে সাম্প্রতিক আপডেটে যা যোগ হয়েছে।
- টরেন্ট সার্চ
- SOCKS5 সহ Global Proxy ও Test Proxy
- Analytics Dashboard
- আরও ভালো Batch, Playlist ও Site Grabber
- বাংলা, English ও हिंदी-তে সহজ এরর মেসেজ
- MP3 কনভার্ট ও নষ্ট অংশ Repair
- সফটওয়্যার আপডেট চেক অপশন
- বাগ ফিক্স ও উন্নতি
ভিডিও টিউটোরিয়াল
কার্ডে ক্লিক করলে এখানেই চলবে।
কোনো ভিডিও পাওয়া যায়নি। অন্য শব্দে খুঁজুন।
ব্রাউজার এক্সটেনশন চালু করুন
চালু হলে ব্রাউজারের ডাউনলোড নিজে অ্যাপে চলে আসবে।
- VnA Download Manager ইনস্টল করে অ্যাপ একবার খুলুন।
- Chrome বা Edge খুললে Enable Extension মেসেজ আসবে। সেটা Allow করুন।
- মেসেজ না এলে ব্রাউজারের স্টোর থেকে এক্সটেনশন নিজে যোগ করুন।
- কাজ না করলে অ্যাপে Menu > Fix n Update > Repair Browser Extension চাপুন।
স্টোর থেকে যোগ করুন
আপনার ব্রাউজার অনুযায়ী লিংক বেছে নিন।
প্রশ্নোত্তর
ফলস পজিটিভ কী? Windows বা অ্যান্টিভাইরাস সতর্ক করছে কেন?
ফলস পজিটিভ মানে ভুল সতর্কতা। নতুন সফটওয়্যারকে অ্যান্টিভাইরাস অনেক সময় ভুল করে আটকে দেয়, এটা ভাইরাস নয়। More info চেপে Run anyway চাপুন। এরপরেও আটকে গেলে ইনস্টল গাইডের ধাপগুলো মেনে চলুন।
ইনস্টলের সময় অ্যান্টিভাইরাস বন্ধ করতে বলা হচ্ছে কেন? এটা কি নিরাপদ?
নতুন সফটওয়্যারকে অ্যান্টিভাইরাস অনেক সময় ভুল করে সন্দেহ করে এবং ইনস্টলের মাঝখানে ফাইল সরিয়ে ফেলে। তাতে অ্যাপ ভেঙে যায়। তাই শুধু ইনস্টলের কয়েক মিনিট সুরক্ষা বন্ধ রাখতে হয়। অ্যাপের ফোল্ডার অনুমোদিত তালিকায় যোগ করে সুরক্ষা আবার চালু করলে আর সমস্যা হয় না। শুধু এই সাইটের ডাউনলোড বাটন থেকে নামানো ফাইলের জন্যই এটা করবেন।
ইনস্টলের পর অ্যাপ ঠিকমতো চলছে না বা App Offline দেখাচ্ছে, কী করব?
অ্যান্টিভাইরাস হয়তো অ্যাপের একটা ফাইল সরিয়ে ফেলেছে। Windows Security > Virus & threat protection > Protection history-তে গিয়ে VnA-র ফাইলটি Restore করুন, তারপর অ্যাপের Settings থেকে Repair Extension চাপুন।
Windows 10 আর Windows 11-এর ইনস্টলে পার্থক্য কী?
Windows 11-এ একটা বাড়তি সুরক্ষা (SmartScreen) ইনস্টলার আটকাতে পারে। তাই Windows 11-এর গাইডে সেটা বন্ধ করার ধাপও আছে।
কোন Windows-এর জন্য?
এই Setup 64-bit Windows-এর জন্য।
ইনস্টল বা আপডেটে পারমিশন এরর এলে?
আমাদের Telegram চ্যানেল থেকে Setup ফাইল নামিয়ে নতুন করে ইনস্টল করুন।
অ্যাপ বন্ধ থাকলে ব্রাউজারের ডাউনলোড কী হবে?
এক্সটেনশন তখন ব্রাউজারের নিজস্ব ডাউনলোড আবার চালু করে দেয়, কিছু হারাবে না।
লিংকের মেয়াদ শেষ হয়ে গেলে?
ডাউনলোডে রাইট-ক্লিক করে Refresh Download Address চাপুন। পেজ খুলে ভিডিও চালালে অ্যাপ নতুন লিংক ধরে বাকিটা চালিয়ে নেয়।
ফ্রি ট্রায়াল কত দিনের?
৩ দিনের। এরপর Premium Key দিয়ে অ্যাপ Activate করতে হয়।
সমস্যা হলে কোথায় জানাব?
নিচের Telegram, ফেসবুক পেজ বা YouTube চ্যানেলে জানান।

আজই চেষ্টা করুন
৩ দিন পুরো ফিচারসহ ফ্রি ট্রায়াল। পছন্দ হলে Premium Key দিয়ে চালিয়ে যান।
- মাল্টি-কানেকশনে দ্রুত ডাউনলোড
- ব্রাউজার, ভিডিও, প্লেলিস্ট ও টরেন্ট
- বাংলা, English ও हिंदी